|
বাজেট ২০০৭-০৮: দরিদ্রবান্ধব নাকি দারিদ্র্যমুখী হবে
আমরা পত্রিকা থেকে জেনেছি আগামী ৩০ জুন ২০০৭ ঘোষিত হচ্ছে ২০০৭-০৮
অর্থবছরের বাজেট৷ অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে সুশীল সমাজের সাথে আলোচনা শুরু করেছেন বাজেট নিয়ে৷ সুশীল সমাজের প্রতিনিধিরা আগামী বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একটি বিশেষ ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়ে একটি বাস্তবভিত্তিক বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছেন৷ আমরা প্রতিবার বাজেটের পরে দেখি দরিদ্র মানুষের নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায়৷ এবারে বাজেটের আগেই দ্রব্যমূল্যের উধর্বগতি মানুষকে ভাবিয়ে তুলেছে এবারের বাজেট দরিদ্রবান্ধব হবে না দারিদ্র্যমুখী হবে ৷
বরাবরের মতো সুপ্র এবারেও আসন্ন বাজেটকে সামনে রেখে জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রচারাভিযান শুরু করেছে৷ এই প্রচারাভিযানের অংশ হিসেবে গত ১৫ এপ্রিল জাতীয় প্রেসকাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হল 'গণমুখী বাজেটের প্রত্যাশায় প্রক্রিয়াগত সংস্কার' শীর্ষক জাতীয় সেমিনার৷ পুরো এপিল থেকে জুলাই মাস জুড়ে জাতীয় পর্যায় ছাড়াও ৪৩টি জেলায় চলবে এই বাজেটভিত্তিক কার্যক্রম৷ সুপ্র মনে করে বাজেট নিয়ে আলোচনা ঢাকা কেন্দ্রিক৷ সুপ্র চায়, বাজেট নিয়ে জেলা পর্যায়েও নিরপেক্ষ, আধুনিক ও বিশ্লেষণধর্মী সিভিল সোসাইটি তৈরি হোক ৷
বরাবরের বাজেটের সাথে এবারের বাজেটের একটু নীতিগত পার্থক্য আছে৷ কারণ এবারের বাজেট সংসদের বাইরে হচ্ছে৷ তাই সুপ্র এবারের বাজেটে বরাদ্দের উপর জোড় না দিয়ে জোড় দিচ্ছে প্রক্রিয়ার উপর৷ আমরা মনে করি বাজেট প্রণয়ন প্রক্রিয়া ভালো হলে বাজেটও ভাল হবে৷ আসন্ন বাজেট নিয়ে সুপ্র'র কতগুলো দাবি আছে৷ যে
দাবিগুলো জাতীয় পর্যায়ের সাথে ৪৩টি জেলায়ও একইভাবে উচ্চারিত হবে ৷
বাজেট নিয়ে সুপ্র আয়োজিত সেমিনারে ড. আকবর আলী খান
বাজেটকে গণমুখী করতে হলে সংবিধানে পরিবর্তন আনতে হবে৷
স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে ৷
বাজেটকে গণমুখী করতে হলে, জন অংশগ্রহণ নিশ্চিত করতে হলে সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে৷ পাশাপাশি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে৷ কারণ জন অংশগ্রহণমূলক বাজেটের কোনো বিধান সংবিধানে নাই৷ সংবিধানে কেবল বাজেট অনুমোদন ও ব্যয় হ্রাস করার অধিকার দেয়া আছে, ব্যয় বাড়ানোর কোনো অধিকার নেই৷ এমনকি কোনো অর্থ বিল পাশ করার মতাও সংসদের নেই৷ সংবিধানে নির্বাচিত স্থানীয় সরকার অর্থাত্ নির্বাচিত জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের বিধান থাকলেও এর মধ্যে শুধু ইউনিয়ন পরিষদ টিম টিম করে জ্বলছে ৷ এ অবস্থায় যতদিন পর্যন্ত সংবিধান পরিবর্তন না হবে, নির্বাচিত স্থানীয় সরকারের হাতে মতা বিকেন্দ্রিত না হবে ততদিন পর্যন্ত গণমুখী বাজেট করা যাবেনা৷ গত ১৫ এপ্রিল ২০০৭ জাতীয় প্রেকাবের ভিআইপি লাউঞ্জে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) আয়োজিত 'গণমুখী বাজেটের প্রত্যাশায় প্রক্রিয়াগত সংস্কার" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান এ কথা বলেন ৷
সেমিনারে আরও বক্তব্য রাখেন সাবেক সাংসদ জনাব কর্নেল (অব:) ফারুখ খান, ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব বিগ্রেডিয়ার জেনারেল (অব:) সাফাত আহমেদ, একশনএইডের সাউথ এশিয়া অঞ্চলের নীতি সমন্বয়কারী জনাব রাশেদ আল মাহমুদ তিতুমীর, জি-ক্যাপ সাউথ এশিয়া সমন্বয়কারী জনাব সাবিবর বিন শামস ও সুপ্র সচিব রেজাউল করিম চৌধুরী৷ সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সুপ্র'র প্রধান নির্বাহি কর্মকর্তা জনাব প্রদীপ কুমার রায় ৷ সেমিনারে প্রবন্ধ ও প্রস্তাবনা উপস্থাপন করেন সুপ্র নীতি গবেষণা সহ-সমন্বয়কারী জনাব মোহাম্মদ জাকারিয়া৷ সেমিনার সঞ্চালক হিসেবে ছিলেন সুপ্র সভাপতি জনাব আব্দুল
|