| |
|
চতুর্দশ সার্ক সম্মেলন উপলক্ষে সুশাসনের জন্য
প্রচারাভিযানের
(সুপ্র)
কার্যক্রম
আগামী ৩-৪ এপ্রিল ২০০৭ ভারতের রাজধানী নয়া দিল্লীতে চতুর্দশ সার্ক সম্মেলন
অনুষ্ঠিত হতে যাচ্ছে
৷ প্রায় দু'দশক আগে
দক্ষিণ
এশীয় সাতটি দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জনের
লক্ষ্যে
সার্ক গঠিত হলেও এ পর্যন্ত সার্ক এই অঞ্চলের
মানুষের দারিদ্র্য নিরসন এবং জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেনি
৷ এমনকি সার্ক সনদে শান্তি, পারস্পরিক সমঝোতা,
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের কথা থাকলেও তা বিবদমান দেশগুলোর সংকট নিরসনে
কোনো ভূমিকা রাখতে পারেনি
৷ এসব কারণেই সুপ্র এই বিষয়গুলো দেশে এবং দেশের
বাইরে সার্ক নেতৃবৃন্দের কাছে তুলে ধরতে চায় যাতে করে সার্ক সত্যিকার অর্থেই
একটি আঞ্চলিক সহযোগিতার
ক্ষেত্র
ও কেন্দ্র হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারে
৷ সুপ্র এই সম্মেলনকে সামনে রেখে দেশে এবং দেশের
বাইরে সেমিনার, কর্মশালা, গণমানুষের সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালনের
প্রস্তুতি নিয়েছে
৷ |
|
প্রধান নির্বাহী
কর্মকর্তার যোগদান
সবাইকে আনন্দের সঙ্গে
জানাচ্ছি যে, জনাব প্রদীপ কুমার রায়, সুপ্র সচিবালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা
হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন
৷ তিনি একজন
একটিভিস্ট
এবং দরিদ্রের কাজ করার জন্য অঙ্গীকারাবদ্ধ ৷ তিনি এর আগে বিভিন্ন
উন্নয়ন সংগঠনে কাজ করেছেন ৷ সর্বশেষ তিনি কর্মজীবী নারী'র নীতি গবেষণা ও
এডভোকেসি ইউনিটের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছেন ৷ তার অঙ্গীকার বাস্তবায়ন এবং
কাজের ক্ষেত্র হিসেবে সুপ্রকে বেছে নেওয়ার জন্য আমরা
তাকে অভিনন্দন জানাচ্ছি ৷ আমরা তার সুস্বাস্থ্য এবং ফলপ্রসু কর্মজীবন কামনা করি
৷
|
|
সেমিনার:
" শান্তি এবং উন্নয়নে
দক্ষিণ
এশীয় সংহতির জন্য সার্ক"
আগামী ৩ মার্চ ২০০৭ সিরডাপ মিলনায়তন, তোপখানা রোড, ঢাকায় " শান্তি এবং উন্নয়নে
দক্ষিণ
এশীয় সংহতির জন্য সার্ক" শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে৷ সেমিনারে সুপ্র'র
পক্ষ
থেকে একটি খসড়া অবস্থান পত্র উপস্থাপন করা হবে
৷ সেমিনার শেষে সবার সুপারিশের ভিত্তিতে
অবস্থানপত্র চূড়ান্ত করা হবে
৷ সার্ক সম্মেলন চলাকালে দিল্লীতে অনুষ্ঠেয় গণ
মানুষের সম্মেলনে বাংলাদেশের মানুষের অবস্থানপত্র হিসেবে এটি উপস্থাপন করা হবে
৷
সার্ক নিয়ে
ইস্যুভিত্তিক
কর্মশালা
সার্ক নিয়ে সেমিনার আয়োজনের পাশাপাশি সুপ্র ২০-২৮ ফেব্রুয়ারি
২০০৭
নিজ
কার্যালয়ে
বিভিন্ন
ইস্যুভিত্তিক
কর্মশালা শুরু করেছে ৷
ইস্যুগুলো
হচ্ছে,
১.
সাফটা ও আঞ্চলিক বাণিজ্য
২.
কৃষির রাজনীতি এবং খাদ্য সার্বভৈমত্ব
৩.
দক্ষিণ এশিয়ায় সরাসরি বৈদেশিক বিনিয়োগ
৪.
সার্কভূক্ত দেশগুলোর বৈদেশিক দেনা বাতিল
৫.
সার্কভূক্ত দেশগুলোর পারস্পারিক নিরাপত্তা ও
সামরিক ব্যয় হ্রাস
৬.
পরিবেশের ভারসাম্য ও জলবায়ুর পরিবর্তন
৮.
সার্ক দেশগুলোতে অভ্যন্তরীণ অভিবাসন এবং
শ্রমিকদের স্থানান্তর
৯.
সার্ক সম্মেলনে নাগরিক সমাজের দাবি
সমূহ
৷
কর্মশালা শেষে এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমের জন্য একটি মিডিয়া প্যাক তৈরি করার
প্রস্তুতি চলছে৷ কারণ সুপ্র মনে করে, গণমাধ্যমে বিষয়গুলো উঠে এলে সার্ক
সম্পর্কিত
ইস্যুগুলোতে
সাধারণ মানুষের যেমন সচেতনতা তৈরি হবে তেমনি বিষয়গুলো বাস্তবায়নে সার্ক
নেতৃবৃন্দের ওপর চাপ তৈরি হবে
৷
সার্ক উপলক্ষে
গণমানুষের সম্মেলন, নয়া দিল্লী, ভারত
আসন্ন সার্ক সম্মেলনকে সামনে রেখে
দক্ষিণ
এশিয়ায় দেশগুলোর সিভিল সোসাইটি, এনজিও, একটিভিস্টরা একত্রিত হয়ে রাষ্ট্রীয় পর্যায়ের
সম্মেলনের পাশাপাশি দিল্লীতে '' সার্ক পিপল্স সামিট '' নামে একটি কমন প্লাটফরম
তৈরির কথা ভাবছেন ৷ ভারতের
South
Asian Network for Social and Agricultural
Development (SANSAD)
এই সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিয়েছে৷ ইসলামিক কালচারাল সেন্টারে ১-২ এপ্রিল
২০০৭ এই সম্মেলন অনুষ্ঠিত হবে
৷ এছাড়া
দক্ষিণ
এশিয়ার বিভিন্ন সংগঠন বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের
প্রস্তুতি
গ্রহণ করেছে
৷
South Asian Association for Poverty Eradication (SAAPE)
আগামী ২৩-২৫ মার্চ ২০০৭
একটি পরিকল্পনা সভা আহ্বান করেছে৷ নেপালের কাটমান্ডুর গণমানুষের
সম্মেলনের
আয়োজন
করছে
৷ ইতোমধ্যে ১৯ ফেব্রুয়ারি
২০০৭ একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে৷
ভারতের
South Asian Network for Social and Agricultural Development (SANSAD),
GAP-South Asia, SAP
International
এবং
SAP-Nepal
৩০-৩১ মার্চ ২০০৭ নয়া দিল্লীতে গণমানুষের
সার্ক-এর আয়োজন করবে৷
২৭-২৯ মার্চ ২০০৭
" Resisting Imperialism: Towards
a Peaceful, Just and Democratic South Asia’’
শীর্ষক গণমানুষের সম্মেলনের আয়োজন করবে
Focus, CNDP, NTUI, CEC
এবং
ISI৷
১-২ এপ্রিল দিল্লীতে মানবাধিকার সমাবেশের আয়োজন করবে
Amnesty India, peoples Union of Civil Liberties, Peoples Union of Democratic
Rights Ges All India Women’s Association..
সুপ্র মনে করে, এভাবে
দক্ষিণ
এশিয়ার দেশগুলো বিচ্ছিন্নভাবে আন্দোলন না করে একটি জোটভূক্ত আন্দোলন তৈরি করতে
পারলে সার্ক নেতৃবৃন্দের ওপর একটি একক এবং বৃহত্ চাপ তৈরি করা যাবে৷ এর
মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সার্কের অঙ্গীকার রা এবং ঢাকা ঘোষণার ২০০৬-২০১৫
দশককে দারিদ্র্য বিমোচন দশক হিসেবে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের জন্য একটি
বৃহত্ আন্দোলন তৈরি করা যাবে
৷
সার্ক সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য
www.saarccivilsociety.org
দেখুন৷
|
|